শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

পলাশবাড়ীতে চালকের গলায় ছুরি,ভ্যান ছিনতাইয়ের চেষ্টা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে রুহুল আমিন নামে ১৪ বছর বয়সী এক কিশোরের গলায় ছুরি মেরে তার অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা করেছে কয়েকজন দুর্বৃত্ত। গতকাল ২১ অক্টোবর সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ি গ্রামের ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রুহুল আমিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুহুল আমিন গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের হামিদপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় মোত্তালেব নগর কৃষি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। স্কুল ছুটির পর রুহুল ব্যাটারিচালিত অটোভ্যান চালাত বলে জানান তার বাবা শফিকুর।

স্থানীয়রা জানান, বিকালে তিন যুবক পরিকল্পিতভাবে রুহুলের অটোভ্যানটি ভাড়া করে। এরপর বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর রাতে পলাশবাড়ী উপজেলার মেরীরহাট-আন্দুয়া সড়কের ডাঙ্গাপাড়া এলাকায় মমতাজের পুকুরপাড়ে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে রুহুলের গলা কেটে রিকশাভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা করে। পথচারীরা টের পেলে তারা পালিয়ে যায়। পরে রুহুল আমিনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স স‚ত্রে জানা যায়, ওই কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তয়ন কুমার সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহৃিত করে গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD