শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

পর্তুগালে প্রবাসি বাংলাদেশিদের পবিত্র ঈদুল আজহা উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১২ আগস্ট, ২০১৯

মো: রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিগত বছরের ন্যায় এবারেও রবিবার স্থানীয় সময় পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে পর্তুগাল প্রবাসী হাজারো বাংলাদেশী সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের ধর্মপ্রাণ মানুষজন। ঈদের নামাজের জামাত নিয়ে উৎসব মুখর এখন পর্তুগালের রাজধানী শহর লিসবন, বানিজ্যিক নগরী পোর্তো এবং পর্যটন নগরী আলগর্ভ সহ বিভিন্ন শহর।

মূলত ঈদকে কেন্দ্র করে নামাজে যে গণজমায়েত হয়, তা প্রবাসি বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। তাছাড়া লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা রুয়া দো বেনফোরমোযো তে সমগ্র পর্তুগাল থেকে মানুষজন এসে জড় হয়। পাশের পার্কে এক সাথে নামাজ আদায় করে এবং নামাজ শেষে কুলাকুলি, কুশল বিনিময়, বাঙালিয়ানা পোশাকে আনন্দ উৎসবে মাতোয়ারা থাকে সারাদিন।

পর্তুগালের প্রবাসী বাংলাদেশীদের বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় লিসবনের মাতৃম মনিজ পার্কে সকাল ৮.০০ টায়। বায়তুল মোকারম বাংলাদেশ ইসলামিক সেন্টার ও মাতৃম মনিজ জামে মসজিদের যৌথ পরিচালনায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকারম বাংলাদেশ ইসলামিক সেন্টারের প্রধান খতিব মাওলানা আবু সাইদ। নামাজ শেষে পর্তুগালে অবস্থান রত মুসলিম সহ বিশ্বের সকল মুসলিম উম্মাহ শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ঈদের জামাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশন লিসবন পর্তুগালের মাননীয় রাষ্ট্রদূত জনাব রুহুল আলম সিদ্দিক। নামাজ শেষে তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছন ও সকলের সাথে কৌশল বিনিময় করেছেন। প্রায় ছয় হাজার লোকের সমাগমে ইউরোপের অন্যতম বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠানের জন্য আয়োজক কমিটি, লিসবন সিটি করপোরেশন, স্থানীয় জোন্তা, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন মাননীয় রাষ্ট্রদূত।

এছাড়াও সকাল ৯ টায় বায়তুল মোকারম বাংলাদেশ ইসলামিক সেন্টার ও মাতৃম মনিজ জামে মসজিদে পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়। তাছাড়া লিসবনের সেন্টার মসজিদে সকাল ১০ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তাছাড়া ওডিভিলাস, পোর্তো সহ বিভিন্ন শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ইউরোপের দেশ গুলোতে সরাসরি খোলা ময়দানে কোরবানি অনুমতি দেয় না। তাই প্রবাসী বাংলাদেশী সহ মুসলিম কমিউনিটি মানুষজন স্থানীয় খামারে গিয়ে ইসলামিক রীতি অনুযায়ী পশু জবাই দেয় এবং নিজ দায়িত্বে তা সংগ্রহ করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD