শামীম খাঁন, মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি; ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামে প্রতিবেশী এক স্ত্রীর সাথে পরকীয়া চলে আসছিলো জান আলী বিশ্বাসের।তার পরকীয়া প্রেমে বাঁধা হয়ে দাড়ায় তার স্ত্রী জুইস খাতুন। বাঁধা হয়ে দাঁড়ানোর কারনেই শুক্রবার সকালে স্ত্রী জুইস খাতুনকে (৩০) পিটিয়ে ও পরে গলাই ফাঁস দিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।দুপুরে থানা পুলিশ সংবাদ পেয়ে নিহত জুইস খাতুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রতিবেশীরা জানান, শংকরহুদা গ্রামের মল্লিক বিশ্বাসের ছেলে জান আলীর সাথে প্রতিবেশী এক মহিলার পরকীয়ার সম্পর্ক রয়েছে র্দীঘ দিনের । এটা তার স্ত্রী জুইস খাতুন কোন ভাবেই মেনে নিতে পারেনি।
প্রতিবেশীরা আরো জানান, শুক্রবার সকাল ৯টার দিকে স্বামী-আর স্ত্রীর মধ্যে পরকীয়ার ঘটনা নিয়ে ঝগড়া হয়। পরে জান আলী তার স্ত্রীকে পিটিয়ে ও পরে প্রতিবেশী কুতুব আলীর বাড়ীর টিনের ঘরের মধ্যে গলাই ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে।
নিহত জুইস খাতুনের বাবা আব্দুর রহমান জানান, আমার মেয়ে তার স্বামীকে অনেক বার বুঝানোর চেষ্টা করেছে। কিন্তু তাতে কোন লাভ হয়নি। আজ তারই কারনে আমার মেয়েকে পিটিয়ে ও গলাই ফাঁস দিয়ে মেরে ফেলা হলো।
থানা অফিসার ইনর্চাজ (ওসি) রাশেদুল আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে।