শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীসহ যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রী ও যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। খবর পেয়ে দুইজকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে বামরাইলে তাদের দুজনকে এক রশিতে বেঁধে মারধর করা হয়। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে ঘটেছে।

আটককৃত যুগল হলেন- গৌরনদী উপজেলার পালরদী গ্রামের আকবর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন ও তার পরকীয়া প্রেমিকা উজিরপুরের বামরাইল গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি বৈদ্যুতিক খুঁটিতে সৌদি প্রবাসীর স্ত্রী ও সাদ্দাম হোসেনকে বেঁধে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন যুবক। নির্যাতনের শিকার নারী অনুনয় বিনয় করলেও তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। স্থানীয়দের দাবি, সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনেকদিন ধরেই সাদ্দাম হোসেনের প্রেমের সর্ম্পক চলে আসছে। মঙ্গলবার সকালে ওই নারী ও সাদ্দাম হোসেনকে এক ঘরে পেয়ে আটক করে গ্রামবাসী মারধর করে।

যদিও আটক সাদ্দামের বাবা আকবর হোসেন দাবি করেছেন, বামরাইলের ওই নারী কয়েকদিন আগে তার দোকান থেকে সেলাই মেশিন কেনেন। ওই নারী জানান সেলাই মেশিনের মোটর নষ্ট হয়ে গেছে। নষ্ট মোটর ঠিক করতে ওই নারীর বাড়িতে গেলে প্রতিবেশীরা মিথ্যা অপবাদ দিয়ে আমার ছেলেকে নির্যাতন করেছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, স্থানীয়রা দুজনকে আটক করে। আমরা তাদের পুলিশ হেফাজতে নিয়েছি। আমরা ঘটনা তদন্ত করে দেখছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD