শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

পত্রিকায় সংবাদ প্রকাশে বেসামাল শার্শার ভূমিদস্যু মহিবুর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল প্রতিনিধি:শার্শার জামতলায় যশোর -সাতক্ষীরা মহাসড়কের সরকারী জায়গা দখলে নিয়ে ভবন নির্মাণের অভিযোগ শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর ভূমি দস্যু মহিবুর নড়েচড়ে বসেছেন।হয়ে পড়েছে বেসামাল।আর ভবন নির্মাণের কাজ চালিয়ে যেতে বিভিন্ন মহলে তিনি শুরু করেছেন দৌড় ঝাঁপ।

মোটা অংকের টাকা দিয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে গোপনে তার কাগজ পত্র বৈধ করার চেষ্টায় শুরু করে দিয়ে পায়তারা চালিয়ে যাচ্ছেন তিনি।

এ দিকে পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হওয়ার পর মুখ খুলতে শুরু করেছে এলাকাবাসী। বেড়িয়ে পড়ছে সরকারী জমি দখলে নিয়ে তাদের ভবন নির্মানের অজানা তথ্য। এ যেন কেঁচো খুড়তে বেরিয়ে এসেছে সাপ।

সূত্র জানায়, ভূমি দস্যু মহিবুর তার নির্মাধীন ভবন ছাড়াও নির্মাধীন ভবনের পাশের একাধিক ভবন সরকারী রাস্তার জায়গা দখল করে নির্মাণ করেছেন। একের পর এক তিনি সরকারী জায়গা দখল করে ভবন নির্মাণ করে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব থাকায় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তারা ভূমি দস্যু মহিবুরের সরকারী জায়গা দখল করে নির্মাণ করা ভবন উচ্ছেদ করতে উপজেলা নির্বাহী অফিসার, ভূমি মন্ত্রালয় ও সড়ক বিভাগসহ সংস্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

উল্লেখ্য, শার্শা উপজেলার বাগআঁচড়া জামতলা বাজার নামক স্থানে যশোর – সাতক্ষীরা মহাসড়কের পাশে সরকারী রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে ঐ এলাকার নজরুল ইসলামের ছেলে ভূমি দস্যু মহিবুর। ফলে যশোর – সাতক্ষীরা মহাসড়কের পাশের জামতলার জনবহুল এই এলাকাটি সংকুচিত হয়ে পড়েছে।ফলে ব্যস্ততম এ জায়গায় যানজট ও সড়ক দূঘর্টনা হওয়ার আশঙ্কা করছেন সচেতনমহল।

এ বিষয়ে অভিযুক্ত মহিবুরের কাছে জানতে চাইলে বলেন,আমার দলিল অনুযায়ী রেকর্ড কম হয়েছে।ফলে আমার জমি টিকানোর জন্য আদালতে মামলা করেছি এবং সব জায়গায় যাচ্ছি।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মৌসুমী জেরিন কান্তা বলেন, বাগআঁচড়া ভূমি অফিসের নায়েব কে ঘটনাস্থলে পাঠিয়েছি এবং সরকারী বা সড়কের জমিতে কাজ না করতে বলে দিয়েছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD