শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

নড়াইলে বন্ধুকে গাছে বেঁধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

নড়াইল প্রতিনিধি :  নড়াইলের সদর উপজেলায় বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে রেখে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে বুধবার দুপুরে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর অষ্টম শ্রেণির ছাত্রী ওই কিশোরী তার বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল। রাত ৯টার দিকে হবখালী মাসুমের দোকানের কাছে পৌঁছালে ৮-৯ জন যুবক তাদের পথরোধ করে। এ সময় রফিকুল মিনা, শাহজালাল মিনা ও মাসুম মিনা তাদের স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে নেওয়ার কথা বলে হবখালী কলেজ এলাকায় নিয়ে বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে রেখে কিশোরীকে পাটক্ষেতে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে। এ সময় মেয়েটির বুক, মুখ ও হাতের বিভিন্ন অংশ জখম হয়। এক পর্যায়ে মেয়েটি অসুস্থ হলে পড়লে আসামিরা তাকে ক্ষেতের মধ্যে ফেলে রেখেই চলে যায়। যাওয়ার সময় আসামিরা হুমকি দেয়—বিষয়টি কাউকে জানালে তারা ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেবে। পরে রাত ১২টার দিকে স্থানীয় তিনজন ভুক্তভোগী মেয়ে ও তার বন্ধুকে উদ্ধার করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নড়াইল সদর থানায় নিয়ে যায়।

আসামিরা হলেন— উপজেলার হবখালী ইউনিয়নের সুবুদ্ধিডাঙ্গা গ্রামের আজাদ মিনার ছেলে রফিকুল মিনা (৩০), হালিম মিনার ছেলে শাহজালাল মিনা (২৩) ও আজগর মিনার ছেলে মাসুম মিনা (২৫)।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বুধবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD