আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী:নোয়াখালীর চাটখিল ও কবিরহাট উপজেলার পৃথকস্থান থেকে আকলিমা আক্তার কাকুলি (২৫) ও সামছুন নাহার সাকি (৩৫) নামের দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এরমধ্যে নোয়াখালীর কবির হাট উপজেলার নলুয়া গ্রামে শামছুন নাহার শাকি (৩২) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবী যৌতুকের জন্য তাকে পিটিয়ে ও বিশ পান করিয়ে হত্যা করে স্বামী ও শশুর বাড়ীর লোকজন। অপরদিকে চাটখিল উপজেলার সাতরা পাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে আকলিমা আক্তার কাজলী (২৮) নামে এক গৃহবধুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে । এ ঘটনার পর থেকে স্বামী মামুন পালিয়ে গেছে।
কবিরহাটে নিহত শামছুন নাহার শাকির ভাই অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য বারবার তার বোনকে মারধর করে। ধাপে ধাপে যৌতুক হিসেবে ১০লক্ষ টাকা দেওয়ার পরও শনিবার রাতে শাকিকে মারধর ও নির্যাতন করে মুখে বিষ ঢেলে হাসপাতালে ভর্তি করে তারা পালিয়ে যায়। রবিবার সকালে সে মারা যায়। নিহতের ২সন্তান রয়েছে। তিনি এ ঘটনার দৃষ্টন্তমূলক বিচার দাবী করেন।
রবিবার সকাল ও দুপুরে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।