শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

নোয়াখালীতে হাসপাতালে ছাদের পলেস্তারা ধস: আহতদের পরিচয় মিলেছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

নোয়াখালী জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা আহত চার শিশুসহ ৯ জনের পরিচয় জানা গেছে। বুধবার সকালের এ ঘটনার পর থেকে হাসপাতালে থাকা সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত বছরের জুলাই মাসেও ওই ভবনের ছাদের পলেস্তারা খসে তিন নার্স আহত হয়েছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার ৭টার দিকে হাসপাতালের মূল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে ঘুমিয়ে থাকা রোগী ও তাদের স্বজন মিলিয়ে ৯ জন আহত হন। তাদের মধ্যে চার শিশু। আহতরা হলো- কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের শিশু ইসমাইল হোসেন (৫), তার বাবা ইব্রাহিম খলিল (৫০), রোগী সুমাইয়া (৮), ইমাম উদ্দিন (৫ মাস), সুবর্ণচর উপজেলার চর জব্বার গ্রামের রাফি (২), মো. রাসেল (১৬), বাদশা (৩৫) ও রোজিনা আক্তার (২০) এবং সদর উপজেলার সোনাপুরের পারুল বেগম (৪৭)। তাদের মধ্যে ইসমাইলের অবস্থা গুরুতর। পলেস্তারার আঘাতে তার মাথা ও মুখমণ্ডল ফেটে গেছে। পলেস্তারা খসে পড়ার সময় বিকট শব্দে ওই ওয়ার্ডসহ আশপাশের ওয়ার্ডগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও তাদের স্বজনরা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। অনেক রোগী ছাড়পত্র ছাড়াই হাসপাতাল ত্যাগ করেন। কেউ কেউ বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে আহতদের উদ্ধার করে অন্যান্য ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস হাসপাতাল পরিদর্শন করে আহতদের চিকিৎসার খোঁজ নেন। ওই সময় তিনি মেডিসিন বিভাগের দুটি ওয়ার্ড ও শিশু বিভাগের দুটি ওয়ার্ড পরিত্যক্ত ঘোষণা করেন। সেখানকার রোগীদের অন্যত্র সরিয়ে নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। নোয়াখালী হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা এটাই প্রথম নয়। গত বছরের ১১ জুলাই মেডিসিন ওয়ার্ডে কর্তব্যরত নার্সদের ওপর পলেস্তারা খসে পড়েছিল। এতে তিনজন আহত হন। ২০১৫ সালে হাসপতালের বারান্দার পলেস্তারা খসে পড়েছিল।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলার সভাপতি ডা. ফজলে এলাহী খান, সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহি উদ্দিন ফজলুল আজিম বলেন, হাসপাতাল ভবনটি যে কোনো সময় ধসে পড়ে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। ভবনটি ভেঙে দ্রুত কমপ্লেক্স নির্মাণের দাবি জানান তারা।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যা বলেন, জেলা প্রশাসককের নির্দেশে হাসপাতালের ঝুঁকিপূর্ণ শিশু বিভাগের দুটি ও মেডিসিন বিভাগের দুটি ওয়ার্ড পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, গণপূর্ত অধিদপ্তর ২০১৫ সালে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। কিন্তু ভবন সংকটের কারণে অনিচ্ছা সত্বেও এখানেই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান,পুরনো ভবন ভেঙে নতুন ভবনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD