শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

নোয়াখালীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত-৩, আহত ২

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ জুন, ২০১৮

আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই সহোদর ভাই ও চালক সহ ৩ জন নিহত হয়েছে। এসময় আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছে। এঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে গাড়িটি ভাংচুর করে এবং ঘন্টাব্যাপী ঢাকা-নোয়াখালী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার (১৭ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-নোয়াখালী সড়কের সোনাইমুড়ী পৌরসভার রামপুর ক্লাবের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সোনাইমুড়ি পৌরসভার কাঁঠালিয়া গ্রামের পাটোয়ারী বাড়ীর বাচ্চু মিয়ার ছেলে বেলাল হোসেন (৪৫) ও মিজানুর রহমান (৩৭) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে সিএনজি চালক রাকিব হোসেন (৩৫)। আহত ব্যক্তিদের নামপরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে আত্মীয়ের বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকাসযোগে সোনাইমুড়ি বাজার থেকে যাত্রা করে বেলাল ও মিজান সহ কয়েকজন যাত্রী। পথে তাদের অটোরিকসাটি ঢাকা-নোয়াখালী সড়কের সোনাইমুড়ী পৌরসভার রামপুর ক্লাবের সামনে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তাদের অটোরিকসাটিকে সামনে থেকে মুখোমুখি চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই জন ও পরে হাসপাতাল নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুই যাত্রীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD