শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

নোয়াখালীতে উপজেলা নির্বাচনে সংঘর্ষ চারজন গুলিবিদ্ধ আহত সাত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে আজ সন্ধ্যায় কবিরহাট পৌরসভার জিরো পয়েন্টে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলী সমর্থকদের ওপর ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী বিদ্রোহী) জেলা আওয়ামী লীগের সদস্য মো. আলা বক্স টিটুর সমর্থকদের হামলায় ৪ গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন, উপজেলার পূর্ব ফতেহপুর গ্রামের নওয়াব আলীর ছেলে ইব্রাহিম খলিল (৪০), মফিজ উদ্দিনের ছেলে জয়নাল আবেদিন (৩৫), আবুল মিয়ার ছেলে মুন্সী বোবা (৩০) ও একই উপজেলার ঘোষবাগ গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে মো. হাসান (১৮) এবং আহতরা হলেন, সদর উপজেলার মাইজদী গ্রামের ফজলুল হকের ছেলে রয়েল (৩২), পশ্চিম মাইজদী গ্রামের তরিকুল্যাহ পাটোয়ারীর ছেলে ইকবাল হোসেন (৪২) ও একই উপজেলার এওজবালিয়া ইউনিয়নের আবু মিয়ার ছেলে শরীফ হোসেন (২৯)। গুলিবিদ্ধসহ আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: ফজলে রাব্বানি জানান, গুলিবিদ্ধদের মধ্যে জয়নাল আবেদিন এর অবস্থা আশংকাজনক হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) টমাস বড়–য়া জানান, সন্ধ্যা ৭ টায় কবিরহাট উত্তর বাজার থেকে নৌকা প্রার্থীর সমর্থনে একটি মিছিল নিয়ে জিরো পয়েন্টে পৌঁছলে, বিপরীত দিক থেকে স্বতন্ত্র প্রার্থী মো. আলা বক্স টিটু (আনারস মার্কা) এর সমর্থনে অন্য একটি মিছিল একই স্থানে মিলিত হলে, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় ও পরে সংঘর্ষ বাঁধে। এ সময় কয়েক রাউন্ড গুলি হলে, ৪ গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়।

পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ গোলাগুলির কথা স্বীকার করে জানান, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে, দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। অনাকাংক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD