সোহান আহমেদ কাকন, নেত্রকোনা প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা পুলিশের আয়াজনে নারী পুলিশ সদস্যদের অংশ গ্রহনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় পৌর শহরের কুরপাড় মোড় থেকে র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিন শেষে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
এ সময় র্যালিতে নেতৃত্বদেন জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী। পরে পুলিশ ইনসার্ভিস হল রুমে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অতিরিক্ত পুলিশ সুপার সদ্য পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজান মিয়া, নেত্রকোনা মডেল থানার ওসি বোরহান উদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে জেলা প্রশাসন ও বিভিন্ন নারী সংগঠনের যৌথ আয়োজনে সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।
এ সময় র্যালিতে নেতৃত্বদেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালী, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগমসহ বিভিন্ন বেসরকারী সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহীদ মিনার প্রাঙ্গনে দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বাধন করা হয়।