সোহান আহমেদ, নেত্রকোনা : গৃহবধুকে ধর্ষনের অভিযোগে ৬ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার ভোর রাতে সদর উপজেলার চল্লিশা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক কৃতরা হলেন, সাইদুর রহমান,জামান,পাবেল, হোটেল ম্যানেজার মামুনসহ আরো দুজন। তারা সকলেই চল্লিশা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায়, ধর্ষতিা তার স্বামী ইব্রাহীমকে নিয়ে ঈদের ছুটিতে ঢাকা থেকে নেত্রকোনার কলমাকান্দায় ফুফুর বাড়িতে যাচ্ছিল।
রাত ১০ টার দিকে নেত্রকোনার চল্লিশার বিসিক শিল্পনগরী এলাকার সারিন্দা নামক একটি হোটেলে খাবারের জন্য নামে। পরে হোটেল ম্যানেজার মামুনের সাথে তাদের কথাকাটি হয়। এরই জেরে স্বামীকে আটকে রেখে ম্যানেজারসহ ৩ জন মিলে তাকে ধর্ষন করে।
এ সময় আরো বেশকজন এ ঘটনায় তাদের সহযোগীতা করে বলে অভিযোগ করেন।
পরে ধর্ষিতা ও তার স্বামী থানায় এসে পুলিশের কাছে অভিযোগ করেন। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে হোটেল ম্যানেজারসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।