শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে সোহেল তাজের ফেসবুক স্ট্যাটাস

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: আজ ৩০ ডিসেম্বর রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট গ্রহণ নিয়ে সোহেল তাজ ফেসবুকে নিজের কথা তুলে ধরেছেন। তিনি শনিবার সন্ধ্যায় এ সম্পর্কে ফেসবুকে একটি পোস্ট দেন। হুবহু জার্মানবাংলার পাঠাকের প্রকাশিত হলো-

আগামীকাল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের সকল নাগরিকের মত আমিও আশা করি যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে একটি সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে যাতে করে প্রতিটি মানুষ তার গণতান্ত্রিক ভোট অধিকার নির্দ্বিধায় নির্ভয়ে প্রয়োগ করতে পারে- যেই অধিকার তিরিশ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশের মানুষ অর্জন করেছে।

আমাদের সবারই একটি পরিচয় আছে- আমরা সবাই কারো না কারো সন্তান। আমাদের বাবা/মা আছে, দাদা/দাদি, নানা/নানী আছে। তেমনি একটি দেশের পরিচয় খুঁজে পাওয়া যায় তার ইতিহাসে। বাংলাদেশের জন্মের ইতিহাস হচ্ছে একটি গৌরবের ইতিহাস, মুক্তি ছিনিয়ে আনার ইতিহাস, মুক্তিযুদ্ধ করে তিরিশ লক্ষ্য শহীদ সহ অসংক্ষ মুক্তিযোদ্ধার জীবনের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনার ইতিহাস। প্রশ্ন হচ্ছে কেন সেদিন বাংলার যুবকরা এমনকি এগারো- বারো বছর বয়েসের যুবকরা স্বেচ্ছায় নিজের জীবন বাজি রেখে যুদ্ধ্যে ঝাঁপিয়ে পড়েছিল ?

আজকে আমরা যদি কোন মুক্তিযোদ্ধা কে জিজ্ঞেস করি তিনি কেন নিজের জীবন বাজি রেখে সেদিন মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন- তিনি নির্দ্বিধায় বলবেন মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, সোনার বাংলার স্বপ্নের জন্য।

সোনার বাংলার স্বপ্ন ? কি এমন স্বপ্ন এটা যার জন্য জীবন দিতে তারা প্রস্তুত ছিলেন? এটা কি কোন সোনা দিয়ে তৈরী ঘর বাড়ি/দালান কোঠা?

উত্তরে তিনি নির্দ্বিধায় বলবেন যে সোনার বাংলার স্বপ্ন হচ্ছে এমন একটা সুন্দর দেশ যেখানে সকল মানুষ- নারী পুরুষ, গরিব ধোনি, ধর্ম বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিয়ে নিরাপদে শান্তিপূর্ণ ভাবে তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। এমন একটি স্বপ্নের দেশ যেখানে একটি মানুষ খাদ্যের অভাবে মারা যাবে না। এমন একটি দেশ যেখানে একটি মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না। এমন একটা সোনার বাংলা যেখানে আমাদের সন্তানরা স্কুল কলেজ মাদ্রাসায় নির্দ্বিধায় নিরাপদে শিক্ষা অর্জন করতে পারবে। এমন একটি সমাজ ব্যাবস্থা যেখানে প্রাধান্য দেয়া হবে মেধাকে, যেখানে সবাই পাবে ন্যায় বিচার, আইন হবে সবার জন্য সমান, যেখানে দুর্নীতি, দলীয় করুন কোণ স্থান পাবে না।

তিনি বলবেন এই স্বপ্ন দেখিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু আর এই স্বপ্ন অর্জনের লক্ষে সেদিন মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী তাজউদ্দীন আহমদ।

তাই আজকে আমাদের সকলের প্রত্যাশা যে এই নির্বাচনের মাধ্যমে যেন আমরা সেই কাংক্ষিত স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারি সবার জন্য একটি সুন্দর ভব্যিষৎ গড়ার লক্ষ্যে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD