রেজাউল করিম বিপ্লব,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:ঈশ্বরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় আহত কারারক্ষী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত ২৮ মার্চ আঠারবাড়ী রায়ের বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা মিছিলে বিদ্যমান সংঘর্ষে স্বতন্ত্র প্রর্থীর সমর্থক নয়ন চত্রবর্তী ও পথচারী গৌরিপুর উপজেলার মহিস্মরণ গ্রামের মকবুল হোসের পুত্র কারারক্ষী সাখাওয়াত হোসেন (৩৫) গুরুতর আহত হন ।
গুরুতর আহত অবস্থায় কারারক্ষী সাখাওয়াত হোসেনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৫টায় মারা যান । এব্যাপারে স্বতন্ত্র প্রার্থী বদরুল আলম প্রদীপ ঘটনার দিন ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০/৪৫ জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওইদিন পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে মোস্তাফিজুর রহমান স্বপন ও রবিন মিয়াকে আটক করে।