শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

নিজের বোকামি এবং সরল মন’কে দায়ী করে ২০ লাখ টাকা বহনের ব্যাখা দিলেন যমেক অধ্যক্ষ

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

যশোর মেডিকেল কলেজের (যমেক) অধ্যক্ষ ডাঃ আবু হাসানাত মোঃ আহসান হাবীব’কে ঢাকা বিমানবন্দরে ২০ লাখ ঢাকা বিমানবন্দর পুলিশ ও গোয়েন্দা সংস্থার হাতে আটক হওয়ার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা প্রদান করেছেন অধ্যক্ষ ডাঃ আহসান হাবীবসহ ও অনান্য কর্মকর্তারা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সভাকক্ষে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দিয়ে ঘটনার ব্যাখ্যা দেন যশোর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুণ অর রশীদ।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির গত ২১ সালের ৯ সেপ্টেম্বর তারিখের বৈঠকে স্থানীয় উদ্দোগে হাসপাতালের আই সি ইউ পরিচালনার জন্য প্রত্যেক রোগীর নিকট ভর্তি ফিস বাবদ এক হাজার টাকা এবং দৈনিক বিছানা ভাড়া ৫০০ টাকা নিয়ে একটি তহবিল গড়ে তোলার সিদ্ধান্ত হয়। এই টাকা দিয়ে হাসপাতালের আই সি ইউ র দৈনন্দিন খরচ, বেসরকারী ভাবে নিয়োজিত সেবাকর্মীদের (আয়া, ক্লিনার, গার্ড ও বয়) বেতন প্রদান, প্রয়োজনে গরীব ও দুঃস্থ রোগিদের সহায়তা প্রদান এবং অকেজো হয়ে পড়া যন্ত্রপাতি তাৎক্ষনিক মেরামতসহ অতীব জরুরী যন্ত্রপাতি যা সরকারী ভাবে প্রাপ্যতা নিশ্চিত নয় তা ক্রয় করে আই সি ইউ সেবা অব্যহত রাখার সিদ্ধান্ত হয়। এই ব্যাপারে যমেক অধ্যক্ষ ডাঃ আবু হাসানাত মোঃ আহসান হাবীবকে দায়ীত্ব প্রদান করা হয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ যমেক অধ্যক্ষকে প্রধান করে উক্ত তহবিলের একটি পরিচালনা কমিটি গঠন করেন। এই ধারাবাহিকতায় প্রায়শই অতীব জরুরী যন্ত্রপাতি ক্রয় করা হয়ে থাকে। শুধুমাত্র আই সি ইউ নয় অপারেশণ থিয়েটারেও অনেক যন্ত্রপাতি জরুরি প্রয়োজনে কেনা হয়েছে রোগীদের অপারেশন সেবা বৃদ্ধি এবং তা অব্যাহত রাখার জন্য।

তিনি বলেন, সম্প্রতি অপারেশণ থিয়েটার এ অত্যাবশ্যক একাধিক যন্ত্র (ডায়াথার্মি ও মনিটর) অকেজো হয়ে পড়ায় অপারেশন সেবা মারাত্মক ভাবে ব্যহত হচ্ছিলো এবং একই সাথে বেডের তুলনায় মনিটর অনেক কমে যাওয়ার কারনে আই সি ইউ সেবা প্রদান সম্ভব হয়ে উঠছিলো না। আই সি ইউ তহবিলে পর্যাপ্ত পরিমান স্থিতি থাকায় যমেক অধ্যক্ষ ডাঃ আবু হাসানাত মোঃ আহসান হাবীব ২০ লাখ টাকা নিয়ে গত ২০ ডিসেম্বর ওই সকল যন্ত্রপাতিসহ আনুসাঙ্গীক আরও কিছু মালামাল ক্রয়ের লক্ষে ঢাকা’র উদ্দেশ্যে যাত্রা করেন। গোয়েন্দা সংস্থা কর্তৃক ব্যাগ এ টাকার অস্তিত্ব বোঝা গেলে তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন। টাকার উৎস এবং বহনের উদ্দেশ্য সংক্রান্ত প্রমাণক দাখিলের পর তারা ব্যাংক একাউন্ট এর মাধ্যমে তহবিল টি ব্যবহার করার পরামর্শ প্রদান করেন।

উক্ত ঘটনার আলোকে ডাঃ আবু হাসানাত মোঃ আহসান হাবীব ওই দিন যন্ত্রপাতির কোটেশণ নিয়ে অর্ডার নিশ্চিত করে টাকা নিয়ে ফেরত আসেন এবং পরবর্তিতে ব্যাংক একাউন্ট করার পর যন্ত্রপাতির দাম একাউন্ট ট্রান্সফার এর মাধ্যমে পরিশোধ এর ব্যবস্থা করেন যে প্রক্রিয়া এখনো চলমান।

যমেক অধ্যক্ষ ডাঃ আবু হাসানাত মোঃ আহসান হাবীব বলেন, ‘গণমাধ্যমকর্মীদের সোর্স বা সংবাদের উৎসের ভুলের কারণে এ ধরণের গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছে।’ তিনি বলেন, ‘২০ লাখ টাকা একাউন্টের মাধ্যমে লেনদেন বা বহন না করে হ্যান্ড ক্যাশে বহন করা আমার ভুল। এই ভুলটি আমার বোকামি এবং সরল মনের কারণে হয়েছে। যেহেতু মালামাল ক্রয়ের কাজটি আমার এজন্য আমিই টাকাটি নিজেই বহন করছিলাম। গোয়েন্দা সংস্থার সদস্যরা আমাকে জিগ্যাসাবাদ করে এবং তারা এই টাকা ব্যাংক একাউন্টের মাধ্যমে লেনদেন বা বহনের পরামর্শ দেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জহিরুল ইসলাম, যশোর জেনারেল হাসপাতাল ডক্টরস্ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান, আর এম ও বজলুর রশিদ টুলু ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের প্রধান গন ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD