শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

নিখোঁজ বিমান খুঁজতে গিয়ে সাগরতলে জাহাজের সন্ধান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ মে, ২০১৮
অনলাইন ডেস্ক: মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-৩৭০ এর সন্ধানে গিয়ে অস্ট্রেলিয়ায় সাগরের তলদেশে পাওয়া গেছে দুটি জাহাজ, যেগুলো উনিশ শতকে ডুবে গিয়েছিল বলে বিশেষজ্ঞদের ধারণা।

বিবিসির খবরে বলা হয়, চার বছর আগে নিখোঁজ ওই বিমানের খোঁজে মালয়েশিয়া ও চীনের যৌথ অভিযানে ২০১৫ সালে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে ২৩০০ কিলোমিটার দূরে জাহাজ দুটির ধ্বংসাবাশেষ পাওয়া যায়। তবে এতদিন তা প্রকাশ করা হয়নি।

সমুদ্র বিশেষজ্ঞদের একটি দল বৃহস্পতিবার (৩ মে) জাহাজ দুটি শনাক্ত করার সম্ভাব্য আলামতগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে।

জাহাজের ধ্বংসাবশেষ শনাক্ত করতে অস্ট্রেলিয়ার সমুদ্র গবেষকরা সোনারের মাধ্যমে নেওয়া জাহাজের ছবি এবং জাহাজ চলাচলের পুরনো তথ্য ব্যবহার করেছেন।

এর মধ্য দিয়ে উনিশ শতকে হারিয়ে যাওয়া দুটি কয়লাবহনকারী জাহাজের ‘লাপাত্তা’ হওয়ার রহস্য উন্মোচনের কাছাকাছি পৌঁছানো গেছে বলে গবেষকরা দাবি করছেন।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেইফটি ব্যুরোর (এটিএসবি) অনুরোধে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া মিউজিয়াম আন্তর্জাতিক দুই জাহাজ থেকে পাওয়া সোনার ও ভিডিও ডেটাগুলো বিশ্লেষণ করেন। আর এই কাজে নেতৃত্ব দেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া মিউজিয়ামের মেরিটাইম আর্কিওলজির কিউরেটর রস অ্যান্ডারসন।

রস অ্যান্ডারসন বলেন, অনুসন্ধানে পাওয়া লোহার জাহাজটির সাথে ২৮ জন নাবিক নিয়ে যুক্তরাজ্য থেকে ভারত যাওয়ার পথে ১৮৮৩ সালে ‘হারিয়ে’ যাওয়া দ্য ওয়েস্ট রিজের সবচেয়ে বেশি মিল রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD