শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

নিখোঁজের তিন দিন পর নারীর লাশ উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের তিন দিন পর ধুমচা ক্ষেত থেকে সেতু খাতুন নামে (২০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার চর ঘাটিনা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ । নিহত সেতু খাতুন উপজেলার বেতকান্দি গ্রামের কারী প্রামানিকের স্ত্রী ও ঘাটিনা মধ্যপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রেজানা যায়, গত ৪ বছর আগে উল্লাপাড়া গুচ্ছ গ্রামের রেজাউল করিমের সাথে বিয়ে হয় সেতুর । পারিবারিক কলহের জেরে বিয়ের ৬ মাসের মধ্যে সেতুকে তালাক দেয় রেজাউল। এর পর থেকে সেতু তার পিতার বাড়িতে বসবাস করে । গত ঈদুল আযহার ঈদের ২০ দিন আগে বেতকান্দি গ্রামের কারী প্রামানিকের সাথে সেতুর দ্বিতীয় বিয়ে হয়। গত শুক্রবার থেকে সেতু খাতুন নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি । আজ সকালে চর ঘাটিনা গ্রামে একটি ধুমচা ক্ষেতের মধ্যে থেকে সেতুর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম মোস্তফা বলেন, তিন দিন ধরে সেতু নিখোঁজ ছিলো। তাকে পাওয়া যাচ্ছিল না । আজ ক্ষেতের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে । ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ এখানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD