শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে : রুমকি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
বনানীতে অগ্নিকান্ডে নিহত দম্পতি

জার্মান-বাংলা ডেস্ক:রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে আগুনে পুড়ে মারা যাওয়ার আগে দু’বার বাড়িতে যোগাযোগ করেছিলেন নীলফামারীর জলঢাকার মেয়ে রুমকি আক্তার ওরফে রুমকি রহমান(২৯)।বাবা আশরাফ হোসেনের সঙ্গে কথা হয় তার। আগুন লাগার কিছুক্ষণ পর দুপুর ১টার দিকে বাবাকে ফোন করেন রুমকি। শুক্রবার দুপুরে জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের চেংমারী বিন্নাকুড়ি এলাকার আদর্শপাড়ায় বাবার বাড়িতে গিয়ে দেখা যায় পরিবারের আহাজারি। চলছে শোকের মাতম।

জলঢাকা বিন্নাকুড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, জলঢাকা রাবেয়া কলেজ থেকে এইচএসসি, রংপুর কারমাইকেল কলেজ থেকে অনার্স এবং ঢাকা ইডেন কলেজ থেকে স্নাকোত্তর সম্পন্ন করেন রুমকি।

মাস্টার্সে পড়াকালীন ট্রাভেলস কোম্পানি মাইলস্টোনে চাকরি করছিলেন সে। এরই মধ্যে একই কোম্পানিতে চাকুরিরত ঢাকা গেণ্ডারিয়া থানার আলমগঞ্জ ইউনিয়নের মৃত. মিজানুর রহমানের ছেলে মাকছুদার রহমানের (৩২) সঙ্গে পরিচয়ের পর প্রেমে জড়িয়ে পড়েন। তিন বছর আগে প্রস্তাবের মাধ্যমে পারিবারিক সম্মতিতে বিয়ে হয় তাদের।চাচাতো বোন সাজেদা আখতার জানান, গত ১৫ মার্চ ছুটিতে বাড়িতে এসেছিলো সে। এটিই ছিলো তার সর্বশেষ আসা। বৃহস্পতিবার আগুন লাগার পর বাবা আশরাফ হোসেনের সাথে দু’বার ফোন করে কথা বলে রুমকি। প্রথমবার অফিস বিল্ডিংএ আগুন লাগার খবর এবং পরে দুপুর ১টার দিকে আগুনের ধোয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বলে জানায়। বাঁচবো কিনা জানিয়ে দোয়া করতে বলেন।

তিনি বলেন, চার মাসের অন্তঃসত্ত্বা ছিলো রুমকি। গেণ্ডারিয়ায় স্বামীর বাড়ি মেরামত কাজ চলায় একই এলাকায় ভাড়া বাসা নিয়ে থাকতো তারা।

মেঝভাই রফিকুল ইসলাম জানান, মাস্টার্সে পড়াকালীন ওই ট্রাভেলস কোম্পানিতে চাকরি নেয় সে। কোম্পানির মতিঝিল অফিসে কাজ করতো তখন থেকে। ৩-৪ দিন আগে মতিঝিলের অফিস মেরামত কাজ করায় তাকে বনানী অফিসে স্থানান্তর করে। সেখানে স্বামী মকছুদারসহ চাকরি করছিলো। এরই মধ্যে আগুনের ঘটনায় মারা গেলো দু’জনই।

ভগ্নীপতি আতিকুজ্জামান আতিক জানান, রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রুমকির লাশ সনাক্ত করে আরেক চাচাতো বোন শাহনাজ আখতার।

মৃতদেহ নিয়ে আসতে বাবা আশরাফ হোসেন, মামা রউফুল ইসলাম ও ফুফা আতাউর রহমান সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে বিমানে রওনা হন। শুক্রবার দুপুরে নিয়ে আসা হয় রুমকির মৃতদেহ। জুম্মার নামাজের পর বাড়ির উঠানো জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রুমকিকে।

রুমকির চাচা নীলফামারী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী জানান, ছয় মাস আগে মারা যায় রুমকির মা রিনা বেগম। ছয় মাসের মাথায় হারিয়ে গেলো মেয়ে এবং জামাই। বুকটা যেন ভেঙ্গে যাচ্ছে এই খবরগুলো বলতে। আল্লাহ ওদের জান্নাতবাসী করুক।তিনি জানান, জামাতা মকছুদারের লাশ ইউনাইটেড হাসপাতাল থেকে গেণ্ডারিয়ায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জুম্মার নামাজের পর দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে বনানীর ১৭ নম্বর রোডে ২২ তলা এফ আর টাওয়ারের নবম তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করে। এদের সঙ্গে যোগ দেয় সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা। এলাকার সাধারণ মানুষও উদ্ধারকাজে অংশ নেন। উদ্ধারকাজে অংশ নেয় ৫টি হেলিকপ্টার। বালি-পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। হেলিকপ্টারগুলো বাতাস দিয়ে ধোঁয়া সরানোর চেষ্টা করে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ৬ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভয়াবহ এই আগুনে ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তাদের লাশও বুঝিয়ে দেয়া হয়েছে। আহত অন্তত ৭৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD