শিরোনাম :
রিয়াদের বাদশাহ খালিদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের পুতিনের প্রশংসা ও কিয়েভের আস্থা: মস্কো-কিয়েভ রক্তক্ষয় থামাতে সক্রিয় নয়াদিল্লির কূটনীতি রামপালে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২ হাজার ৪৯৮ কোটি টাকার প্রকল্প হাম-রুবেলা টিকাদানে দুই কোটি শিশু, আরও ৩৫ লাখকে আনার লক্ষ্য দুর্গাপূজায় পূজা মণ্ডপে সরকারের অনুদান ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ বাস্তবায়নে নির্ভুল নিবন্ধনের ওপর গুরুত্ব চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা ও সংস্কৃতি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের কার্ল ডেইসেরথ এবং জার্মানির পিটার হেগম্যান ও জর্জ নাগেল ৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি

নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
সারাদেশে নারী ও শিশু নির্যাতন বন্ধে ও ন্যায় বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে গাইবান্ধার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:সারাদেশে নারী ও শিশু নির্যাতন বন্ধে ও ন্যায় বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে গাইবান্ধার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। আজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহায়তায় শহরের গাইবান্ধা ডিবি রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধে জোটের আহবায়ক অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, অবলম্বন সংস্থার নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, কর্মজীবী নারীর মাহমুদা বেগম, দুর্বার নেটওয়ার্কের মাজেদা খাতুন কল্পনা, সাজেদা পারভীন রুনু, সামাজিক উদ্যোক্তা দলের বিপুল কুমার দাশ, গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি প্রতিমা চক্রবর্তী, প্রিয়ন্তী, বিশ্বজিৎ বর্মন প্রমুখ। এসময় বক্তারা সারাদেশে নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং নির্যাতনের শিকার নারী ও শিশুদের ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবী জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD