শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬

দেশের উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলার জন্য বন্যা সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, যার ফলে অন্তত ১০ জেলায় বন্যা এবং আরও কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্যকেন্দ্র প্রকাশিত সতর্কবার্তায় এ পূর্বাভাস দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, তিস্তা, ধরলা, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদ-নদীর পানি আগামী দুই দিনের মধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর প্রভাবে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকা বন্যাকবলিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এ ছাড়া কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ ও নাটোর জেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে প্লাবনের সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রটি।

বন্যা পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উজানের এই বৃষ্টির প্রভাব দেশের নদ-নদীর পানির উচ্চতা আরও বাড়িয়ে দিতে পারে।

এদিকে সর্বশেষ পর্যবেক্ষণে দেখা গেছে, গত এক দিনে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। হালদা নদীর পানি কিছুটা কমলেও মাতামুহুরী নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি বৃদ্ধি পেয়ে পরবর্তী দুই দিনে আরও দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD