শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

নতুন বই এর দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯

আসাদুজ্জামান চৌধুরী কাজল,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলার করমুল্যা বাজারের উত্তর শুল্লকিয়া এলাকায় দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থী চলতি বছরের সরকারী নতুন বই পায়নি। এতে ব্যাহত হচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থীদের লেখাপড়া । এ দিকে নতুন বই পাওয়ার দাবীতে শনিবার দুপুরে মাদ্রসার সামনে প্রধান সড়কে ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করে। মাদ্রাসার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে স্থানীয় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো: জহির মাঝি, মো: রফিক উল্যাহ, রুহুল আমিন, এমরান মিয়া, ইসমাইল মিয়া, আবুতাহের সহ স্থানীয় এলাকাবাসীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। তারা সরকারের কাছে নতুন বই পাওয়ার দাবী জানান।

এ ব্যাপারে জানতে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জসিম উদ্দিন শেখ জানান, এটা আমাদের বিষয় নয়, এটি মাধ্যমিক শিক্ষা অফিসারের বিষয়। নোয়াখালী ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক রেজ্জাকুল হায়দার সত্যতা স্বীকার করে বলেন, আমরা এখনও সব বই পাইনি এ জন্য দেওয়া হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার জানান, কেন বই পায়নি আমি বিষয়টি খতিয়ে দেখছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD