শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

নতুন এমপিদের বরণ করতে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

জার্মান বাংলা ডেস্ক:
আগামী বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে এবং পরে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। প্রথমে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, পরে জাতীয় পার্টি ও অন্যান্য সংসদ সদস্যদের শপথ পড়াবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের বরণ করতে নতুন সাজে সাজছে জাতীয় সংসদ ভবন। শপথ গ্রহণের জোর প্রস্তুতি ছাড়াও সংসদ ভবনে চলছে ধোয়ামোছার কাজ। নতুন সংসদ সদস্যদের পরিচয়পত্র প্রদানের জন্যও প্রস্তুতি রয়েছে।

সংসদ ভবনে সরেজমিনে গিয়ে প্রস্তুতি চোখে পড়েছে। জাতীয় সংসদ সচিবালয় ইতিমধ্যেই সংসদ সদস্যদের পরিচত্রপত্র প্রদান ও রেজিস্ট্রেশনের জন্য বুথ স্থাপন করেছেন। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবারবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথের পরপরই তাদের রেজিস্ট্রেশন করা হবে।

পুরো সংসদ ভবনে চলছে ধোয়া মোছার কাজ। সংসদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত অধিদপ্তরের কর্মীরা শপথ কক্ষ প্রস্তুতসহ সংসদ ভবন সাজানোর কাজ করছেন। প্রায় দুই শতাধিক কর্মী কাজ করছে সংসদ ভবন নতুন করে সাজাতে।

সংসদ ভবনের সার্জেন্ট এ্যাট আর্মস অধিশাখার এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে এবং পরে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। প্রথমে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, পরে জাতীয় পার্টি ও অন্যান্য সংসদ সদস্যদের শপথ পড়াবেন।

শপথ উপলক্ষ্যে সংসদ ভবনের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এখনও নিজ নিজ নির্বাচনী এলাকায় রয়েছেন। বুধবার তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। উপস্থিত না থাকলেও তাদের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি এগিয়ে নেয়া হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD