এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে এক তরুণীকে ধানক্ষেতে নিয়ে তিন যুবক দলবেঁধে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তরুণী এখন হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছেন। সদর উপজেলার মেরী গোপীনাথপুরে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।
তরুণী জানান, মঙ্গলবার তিনি জেলা সদরে ডাক্তার দেখাতে যান। ডাক্তার দেখিয়ে সন্ধ্যার দিকে গ্রামের বাড়ি যাওয়ার জন্য একটি মাহেন্দ্র গাড়িতে (থ্রী হুইলার) ওঠেন। কিন্তু চালক তাকে নির্ধারিত স্থানের না নামিয়ে মেরী গোপীনাথপুর এলাকায় নিয়ে যায়। এ সময় গাড়িতে আরও দুজন যুবক ছিল। তিনজনে মিলে জোর করে তাকে পাশের ধান ক্ষেতে নিয়ে যায়। সেখানে মোটর ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ।
চিকিৎসক ডা. অসিত কুমার মল্লিক বলেন, আমরা তাকে চিকিৎসা সেবা দিচ্ছি। তবে ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে ধর্ষিত হয়েছেন কি না। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক হযরত আলী বলেন, এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।