শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

ধর্ষণের অভিযোগে ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মে, ২০১৯
কুষ্টিয়ায় শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে একই স্কুলের প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড ও ১লক্ষ টাকা জরিমানা

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বী এক শিক্ষিকাকে ধর্ষণের দায়ে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত৷

মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৬ ধারা মোতাবেক আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন ।

অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলাম মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের মৃত রহমান মোল্লার ছেলে । সে মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ধর্ষনের শিকার ঐ শিক্ষিকা একই বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন ।

আদালত সূত্রে জানা যায়, ধর্ষনের শিকার ঐ শিক্ষিকা ২০১৬ সালের ১৩ মে মাধ্যমিক স্কুল শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলামের সাথে কুষ্টিয়া আসেন । কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় আল আমিন আবাসিক হোটেলে মামা-ভাগিনা পরিচয়ে আলাদা আলাদা কক্ষ ভাড়া নেন । ঐদিন ভোরবেলা শরিফুল ইসলাম ঐ শিক্ষিকাকে জোরপূর্বক ধর্ষন করে । এসময় বিষয়টি কাউকে না জানাতে হত্যার হুমকীও দেওয়া হয় ঐ শিক্ষিকাকে ।

ঐ শিক্ষিকা গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে একটি ইজিবাইক ভাড়া করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালেও অভিযুক্ত শিক্ষক কৌশলে পালিয়ে যায় । এই ঘটনায় ভুক্তভোগি শিক্ষিকা বাদী হয়ে প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে একমাত্র আসামী করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন । পুলিশ ২০১৬ সালের ১ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন । দীর্ঘ শুনানিন্তে আদালত আজ এই রায় ঘোষনা করেন ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD