সিরাজগঞ্জ প্রতিনিধি:‘ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই, মা-বোনদের নিরাপত্তা চাই’ এ শ্লোগানকে সামনে রেখে ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের শিক্ষার্থী সেতু মন্ডল ও গাজীপুরের শিক্ষার্থী মনিকা গোমেজ এর ধর্ষণ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাহজাদপুর পৌর এলাকার প্রাণ কেন্দ্র মনিরামপুর বাজার কালীমন্দির সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাহজাদপুর পৌর এলাকার প্রাণ কেন্দ্র মনিরামপুর বাজার কালীমন্দির সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির আহবানে দেশব্যাপি মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।
প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে ধর্ষণ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার এবং সকল সহিংসতা বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, স্থানীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুন্ডু, উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন, এ্যাডভোকেট কে, এম, মতিয়ার রহমান, বিপ্লব কুমার সরকার, শ্যামল কুমার সাহা, সাংস্কৃতিক কর্মী কাজী শওকত, শংকর ব্যানার্জী, উৎপল কুন্ডু প্রমুখ।

সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাহজাদপুর পৌর এলাকার প্রাণ কেন্দ্র মনিরামপুর বাজার কালীমন্দির সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়
বক্তারা সেতু মন্ডল ও মনিকা গোমেজের হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধন কর্মসূচিতে পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা, পৌর শাখা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ নানা শ্রেনী পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।