হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৭ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাদ্দাম হোসেন (২৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় তারাটিয়া এলাকায় একটি অটোরিকশায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশায় গোপন সংবাদে অভিযান চালায় পুলিশ।
এসময় সাদ্দাম হোসেনের কাছ থেকে ৭ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক কারবারী সাদ্দাম কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বামনের চর গ্রামের আবুল হাশেমের পুত্র।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, কুড়িগ্রাম থেকে বকশীগঞ্জ উপজেলায় নেয়া হচ্ছিল এসব ইয়াবা। আটক সাদ্দামের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।