শিরোনাম :
আগামী পাঁচ দিন বৃষ্টিমুখর আবহাওয়া, তাপমাত্রা কমার আভাস নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগে কেন উদ্যোগ নয় : হাইকোর্টের প্রশ্ন জিয়া হত্যা মামলার পলাতক আসামি সেনা হেফাজতে, তদন্তে গুরুত্ব পাচ্ছে জিজ্ঞাসাবাদ বিমানের বহরে যুক্ত হতে পারে আরও ২০ উড়োজাহাজ, এগোচ্ছে লিজ ও ক্রয় পরিকল্পনা বিশ্বকাপ ফাইনালে শিরোপার পাশাপাশি নজর গোল্ডেন বুটের লড়াইয়ে জনসেবাকেই প্রশাসনের মূল লক্ষ্য হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্র সুসংহত করতে জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান মির্জা ফখরুলের দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা বিশ্বজুড়ে প্রশংসিত: দুর্যোগ সচিব গাজায় ইসরাইলি হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত, জানাজায় অংশ নেওয়ার সময় ড্রোন হামলার অভিযোগ বাণিজ্য, এআই ও জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে একমত চীন-কাজাখস্তান

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা বিশ্বজুড়ে প্রশংসিত: দুর্যোগ সচিব

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খান বলেছেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে। কার্যকর পরিকল্পনা, সমন্বিত উদ্যোগ এবং মানুষের অংশগ্রহণের ফলে এ খাতে বাংলাদেশের সাফল্য এখন আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হচ্ছে।

রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনারদের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে প্রায়ই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। তবে প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করে দেশের মানুষ এগিয়ে যাচ্ছে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অভিজ্ঞতা বিশ্বের বিভিন্ন দেশের কাছে উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় শুধু দুর্যোগ-পরবর্তী সহায়তা নয়, গ্রামীণ জনপদের উন্নয়ন ও মানুষের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক গতি এসেছে।

সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিভাগীয় কমিশনারদের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করে সাইদুর রহমান খান তাদের ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও দুর্যোগ মোকাবিলায় কেন্দ্র ও মাঠ প্রশাসনের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সমন্বয় সভায় বিভিন্ন বিভাগের কমিশনার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD