শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

দুর্নীতি প্রতিরোধে দুদকের এনফোর্সমেন্ট টিমের পাঁচ অভিযান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩১ জুলাই, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:শিশু কার্ড প্রদানে অনিয়মের অভিযোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নেত্রকোনা সদর -এর দপ্তরে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে, ০ থেকে ৬ মাস বয়সী শিশুদের জন্য শিশু কার্ড প্রদানের নিয়ম থাকলেও অনেক অভিভাবকই অবৈধ অর্থের বিনিময়ে ৬ মাসের অধিক শিশুদের জন্য শিশু কার্ড করছেন ও টাকা উত্তোলন করছেন। তৎপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ হতে আজ (৩১/০৭/২০১৯ খ্রি.) এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে দুদক টিম উক্ত দপ্তরের কার্ড বিতরণ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী সংগ্রহ করে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে যাবতীয় সেবা প্রদানে বিদ্যমান নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ করে।
এদিকে একই টিম ময়মনসিংহ ডাক বিভাগের রানার নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে।

দুদক অভিযোগ কেন্দ্রে অভিযোগ আসে, সম্প্রতি কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করেই রানার পদে ২১ জনকে নিয়োগ প্রদান করা হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম ময়মনসিংহ ডাক বিভাগের প্রধান কার্যালয় হতে উক্ত নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সংগ্রহ করে। তথ্যাবলি বিশ্লেষণপূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে দুদক টিম।

এদিকে ব্যাংকের হিসাব খোলার সময় অতিরিক্ত টাকা গ্রহণের অভিযোগে বাংলাদেশ কৃষি ব্যাংকের লামনা বড়বাজার, পটুয়াখালী শাখায় অভিযান পরিচালনা করেছে দুদক। দুদকের নিকট অভিযোগ আসে, উল্লিখিত শাখায় বিভিন্ন দপ্তরের কর্মচারীদের বেতন উত্তোলনের জন্য হিসাব খোলা হয়। তবে সকল হিসাব খোলার জন্য নির্ধারিত অংকের চেয়ে অধিক পরিমাণ টাকা অনৈতিকভাবে আদায় করা হয়। এ প্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী’র একটি এনফোর্সমেন্ট টিম আজ এ অভিযান পরিচালনা করে। টিম ব্যাংকে আগত বিভিন্ন সেবাগ্রহীতার সাথে কথা বলে অভিযোগের সত্যতা স¤পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হয়। পরবর্তীতে ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা এই মর্মে মুচলেকা প্রদান করেন যে, পরবর্তীতে কোন সেবা প্রদানেই অতিরিক্ত অর্থ গ্রহণ করা হবে না। দুদক টিমের পক্ষ হতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণকে সেবা প্রদানের অধিকতর যত্নশীল হবার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া একটি সুপার শপ কর্তৃক ভোক্তাদের নিকট হতে ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগে এবং কমিউনিটি ক্লিনিক কর্তৃক রোগীদের বিতরণের ঔষধ অবৈধভাবে বাইরে বিক্রি করে আত্মসাৎ করার অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয়, বগুড়া হতে অভিযান পরিচালনা করেছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD