শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

দুর্নীতি এখন জাতীয় ব্যাধি: প্রধান বিচারপতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন দুর্নীতি এখন জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছে যে কারণে সমাজে বৈষম্য তৈরি হওয়া ছাড়াও রাষ্ট্রীয় উন্নয়নকে ব্যাহত করছে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রোববার (৯ ডিসেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, দুর্নীতিকে না বলে এবং দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। দুর্নীতি প্রতিরোধে দেশের তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন করেন দেশের বিদ্বান ব্যক্তিগণ লোভী হলে, দেশের নেতৃবৃন্দ ঐশ্বর্যের পেছনে ছুটলে, দেশের ব্যবসায়ীগণ অসাধু হলে, দেশের প্রশাসন এবং ন্যায়দণ্ডধারী বিচারকগণ দায়িত্বহীন হলে দেশ এবং দেশের নিপীড়িত জনগণকে কে রক্ষা করবে?

দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ দেশের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা এবং সর্বোপরি এ দেশের মানুষের কল্যাণে দুর্নীতি প্রতিরোধে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে আলোচনা, র‍্যালি, সমাবেশ এবং মানব বন্ধনের মাধ্যমে দিনটি পালন করা হয়।

ঢাকায় এক মানববন্ধনে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন দেশে আইনের প্রয়োগের ঘাটতির কারনে দুর্নীতি রোধ করা সম্ভব হচ্ছেনা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD