শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপির নির্দেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

আইজিপি আজ বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে দুর্গাপূজার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ প্রদান করেন।

পুলিশ প্রধান বলেন, কোন ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ড. জাবেদ পাটোয়ারী প্রতিমা তৈরির সময় স্বেচ্ছাসেবক নিয়োগ, পূজা মন্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপন যন্ত্র স্থাপন এবং হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহারের জন্য পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। তিনি বলেন, অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে।

পুলিশ প্রধান আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অতীতের মত এবারও দেশব্যাপী শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপিত হবে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (অপারেশনস্) সাঈদ তারিকুল হাসান দুর্গাপূজাকে সামনে রেখে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সভায় তুলে ধরেন। সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ দুর্গাপূজাকে সামনে রেখে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, পুলিশের সক্ষমতা অতীতের চেয়ে বর্তমানে অনেক বেড়েছে, দেশে জঙ্গি ও সন্ত্রাস দমনসহ অন্যান্য ক্ষেত্রে পুলিশ ইতোমধ্যে তাদের সক্ষমতা প্রমাণ করতে সমর্থ হয়েছে। মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়েছে। মানুষের আর্থিক সক্ষমতাও বেড়েছে। এসব কারণে প্রতি বছর দেশে পূজা মন্ডপের সংখ্যা বাড়ছে। আসন্ন দুর্গাপূজাও সারাদেশে শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হবে বলে আশা প্রকাশ করেন তারা। এ বছর সারাদেশে প্রায় একত্রিশ হাজারের বেশী মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ জানান।

সভায় র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (এএন্ডও) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মোঃ মহসিন হোসেন, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুস সালাম, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম, টিএন্ডআইএম’র অতিরিক্ত আইজিপি মোঃ ইকবাল বাহার, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহাবুবুর রহমান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শান্তিকায়নন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ, এনএসআই, ডিজিএফআই, আনসার ও ভিডিপি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD