শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

দুদক অভিযান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১২ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
দেশের তিন স্থানে দুদকের দুর্নীতি প্রতিরোধ অভিযান
যশোর জেলার কেশবপুরে সরকারি খাসজমি দখল করে মাছের ঘের করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক সমন্বিত জেলা কার্যালয়, যশোর-এর উপপরিচালক মোঃ নাজমুচ্ছায়াদাত –এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দুদক টিম সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ার-এর সমন্বয়ে অভিযান পরিচালনা করে দেখে, ৩৩৫ ফুট সরকারি রাস্তা দখল করে স্থানীয় এক ইউপি সদস্য এ মাছের ঘের করেছেন। সমন্বিত টিম পরিমাপ করে দেখে, ৫৫ ফুট চওড়া রাস্তার মাত্র ৩ ফুট ব্যবহারযোগ্য রয়েছে, অবশিষ্ট পুরোটাই দখলীকৃত হয়েছে। দুদক টিমের এ পর্যবেক্ষণকে আমলে এনে অতিসত্বর উক্ত জমির সীমানা চিহ্নিত করা হবে মর্মে সহকারী কমিশনার (ভূমি) অবহিত করেন। স্থানীয় জনসাধারণ জানান, উক্ত এলাকায় এরূপ আরও সরকারি খাসজমি দখল করা হয়েছে। এ জমিসমূহ উদ্ধারে তাঁরা দুদককে অভিযান চালানোর জন্য অনুরোধ করেন।
এদিকে পাবনা জেলার সুজানগর থানার পদ্মা নদীর তীরে বালু উত্তোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, পাবনার একটি টিম আজ (১২/০৫/২০১৯ খ্রি.) এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। দুদক অভিযোগ কেন্দ্রে(হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। তারা এই অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করে। এ প্রসঙ্গে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
অপরদিকে লক্ষীপুর পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীর একটি টিম। টিম সেবাপ্রত্যাশীদের সাথে কথা বলে। দুদক টিমের উপস্থিতি আঁচ করতে পেরে দালালরা পালিয়ে যায়। টিম সেবার মান উন্নয়নে সহকারী পরিচালক-কে পরামর্শ প্রদান করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD