আরিফুজ্জামান আরিফ,বেনাপোল প্রতিনিধি:বেনাপোল কাস্টমস্ কমিশনারের বিরুদ্ধে সিএন্ডএফ এজেন্টকে জড়িয়ে বিভ্রান্তিকর প্রচার প্রচারনার অভিযোগে আমদানি-রফতানি বাণিজ্যে স্থবিরতায় দূদকের সাবেক(ডিডি)উপ-পরিচালক আহসান আলীকে আটকের দাবীতে বন্দর ব্যবহারকারী ৭টি সংগঠনের মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
রবিবার বেলা ১১ টার সময় বেনাপোল স্থল বন্দর এর ব্যবসায়িক সংগঠন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বন্দরের ৭ টি সংগঠনের সমন্বয়ে এই কর্মসূচি পালন করা হয় ৷
মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ- সভাপতি ও পদ্মা ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব নুরুজ্জামান,সহ-সভাপতি,খায়রুজ্জামান মধু ও কামাল উদ্দিন শিমুল,সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা,যুগ্ম -সাধারণ সম্পাদক আলহাজ্ব মহাসিন মিলন ও আলহাজ্ব জামাল হোসেন, কাস্টম বিষয়ক সম্পাদক, নাসির উদ্দিন,কোষাধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,বন্দর বিষয়ক সম্পাদক ,শাহাবুদ্দিনসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন আমদানী রপ্তানিকারক ব্যবসায়ী ও সাধারন নাগরিকবৃন্দ ৷
মানব বন্ধনে কর্মসুচির প্রতি সমর্থন জানিয়ে একাত্মতা ঘোষনা করে মানব বন্ধনে অংশ নেন বেনাপোলের বন্দর ব্যবহারকারী সাতটি সংগঠন। এদের মধ্যে রয়েছে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সিএন্ডএফ ষ্টাফ এসোসিয়েশন,বন্দর হ্যান্ডলিং শ্রমিক সংগঠন ৯২৫ ও ৮২১,বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি,বেনাপোল শার্শা, নাভারন,ট্রাংকলরি শ্রমিক সমিতি ৷ পরে কাস্টমস কর্মকর্তারা একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে যোগ দেয়৷
উল্লেখ্য যে,সম্প্রতি প্রায় ২০০০ হাজার কোটি মূল্যের অধিক ৬৭ মন(২৭০০কেজি) ভায়াগ্রা পাউডার বেনাপোল কাষ্টমস হাউজ থেকে ছাড়পত্র না পাওয়াই দূর্নীতি দমন কমিশন দুদকের সাবেক উপরিচালক (ডিডি) উপ-পরিচালক আহসান আলী বেনাপোল কাষ্টমস কমিশনার এবং সি এন্ড এফ এজেন্টদের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ চক্রে সহায়তায় দুদক কার্যালয় ঢাকা এবং কয়েকটি পত্র পত্রিকায় বিভ্রান্তি মুলক কিছু কথাবার্তা তুলে প্রচার প্রচারনা চালায়। কেবল মাত্র হয়রানি শত্রুতামূলক প্রতিহিংসা চরিতার্থের জন্যে ডিডি আহসান আলী দুদকের মত প্রতিষ্ঠানের নাম পদবী ও প্রশাসনকে ব্যবহার করে নিজের উদ্দেশ্য হাসিল করতে চেয়েছেন । সাবেক দুদক কর্মকর্তার এহেন কার্যকলাপের কারণে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানিতে স্থবিরতা নেমে এসেছে ৷যার ফলে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট সহ বন্দর ব্যবহারকারী সাতটি সংগঠনের নেতৃবৃন্দ প্রতারক উপ-পরিচালক আহসান আলীকে আটকের জন্য জোর দাবি জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করে ৷