
এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:
দুদকের দায়েরকৃত মামলায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মামলার পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনায়লের সচিব আকরাম-আল হোসেন সাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে চলতি দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চৌহালী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মিয়া এতথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৭ সালের ১৬ নভেম্বর চৌহালী উপজেলা শিক্ষা অফিসের সহকারী আবদুল মালেককে ১০ হাজার টাকা ঘুষ গ্রহনের সময় দুদক হাতেনাতে আটক করে। এঘটনায় ওই দিন সম্বন্নিত জেলা কার্যালয় পাবনার সহকারী পরিচালক শেখ গোলাম মওলা বাদি হয়ে চৌহালী থানায় জাহাঙ্গীর অরফে ফিরোজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর ঘুষ-দুর্নীতির সম্পৃক্ততার প্রমান পাওয়া যায়। পরে দুদক উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী আবদুল মালেককে ১নং ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজকে ২নং আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরে গত বছরের ২৪ অক্টোবর বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত সিরাজগঞ্জ কর্তৃক বি.এস.আর. পার্ট-১ এর ৭৩ নং বিধির নোট (২) অনুযায়ী অভিযোগপত্র (চার্জশিট) গৃহীত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আকরাম-আল-হোসেন সাক্ষরিত ২৪-১০-২০১৮ইং তারিখে ৩৮.০০.০০০০.০০১.২৭.০০২.১৭-১৪৬৭ নং স্বারক পত্রের মাধ্যমে চৌহালী উপজেলা প্রাথমিক কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজকে চাকুরি থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজের সাথে কাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।