শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

দু’একদিনের মধ্যে দায়িত্ব ছাড়বেন জসীম উদ্দিন, নতুন সচিব কে তাও জানানো হবে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২১ মে, ২০২৫

আগামী দু’একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। অন্যদিকে, নতুন পররাষ্ট্রসচিব কে হবেন সেটিও আগামী দু’একদিনের মধ্যে জানাবে সরকার।

বুধবার (২১ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

জসীম উদ্দিনের পরির্বতন নিয়ে তৌহিদ হোসেন বলেন, পররাষ্ট্রসচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। আমরা তাকে সরে যেতে দিচ্ছি। উনি আগামী দু’একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন।

পররাষ্ট্রসচিব জসীম ছুটিতে যাবেন নাকী চাকরি ছাড়ছেন, জানতে চাইলে উপদেষ্টা বলেন, উনি চাকরি ছেড়ে দেবেন কেন? চাকরি আছেন। ওনার দায়িত্ব পরিবর্তন হবে।

পররাষ্ট্রসচিব সরে যাচ্ছেন কেন আর আপনারা কেন তাকে সরে যেতে দিচ্ছেন, এমন প্রশ্নে তিনি বলেন, এটা আসলে ঠিক ব্যাখ্যা করার মতো বিষয় না। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে এবং তেমন কোনো কারণে…।

পররাষ্ট্রসচিবের পরিবর্তনের সঙ্গে বাইরের চাপ নিয়ে করা প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, যে কোনো সিদ্ধান্তের পেছনে অনেকের স্বার্থ, তাদের বিভিন্ন মতামত এগুলো থাকে। কখনো কোনো সিদ্ধান্ত কোনো একজনে নিয়ে নেয় না। এর বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয়, দেখা যাক।

নতুন পররাষ্ট্রসচিব কে হচ্ছেন জানতে চাইলে উপদেষ্টা তার নাম বলেননি। তিনি বলেনে, দু’একদিনের সেটা আপনারা জানতে পারবেন।

সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমানকে অন্তর্বর্তী সরকার গত ২০ এপ্রিল প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এক মাস পার হয়েও গেলেও তিনি এখনো দায়িত্ব শুরু করতে পারেনি। এ প্রসঙ্গে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, উনি এখন পর্যন্ত যোগ দেননি। সরকারের সিদ্ধান্ত যখন হবে তখন যোগ দেবেন বা দেবেন না।

সুফিউর রহমান তার দায়িত্বে যোদ দিতে কোনো সমস্যা আছে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, জয়েন করতে সমস্যার প্রশ্ন না। এ ব্যাপারে কিছু চিন্তা-ভাবনা আরও চলছে। তার দায়িত্ব পরিবর্তন বা কোনো কিছু। সেটা যথা সময়ে আপনারা জানতে পারবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD