শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

দিদার বলী মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২ জুলাই, ২০১৮
ময়মনসিংহ প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলায় ১৩ বারের চ্যাম্পিয়ন দিদার বলী মাদক মামলায় গ্রেপ্তার হয়ে ময়মনসিংহের কারাগারে আছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে দিদার বলীর ছবি দেখে তাকে আটকের খবর নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুখলেছুর রহমান।

তিনি জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ময়মনসিংহ শহরের স্টেশন রোড এলাকা থেকে মাদকবিরোধী অভিযানকালে দিদারুল আলম ওরফে দিদার বলীকে (৩৫) আটক করে গোয়েন্দা পুলিশ। তবে আটকের পর এই দিদার যে চট্টগ্রামে জব্বারের বলী খেলার দিদার তা তিনি চিনতে পারেননি।  পরে তাকে সনাক্ত করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, দিদার বলীকে আটকের সময় তার সঙ্গে ছিলেন মো. ইসমাইল (২০), মো. শওকত হোসাইন (২২) ও মো. আবদুল  আজিজ (২৫)। আটকের সময় তাদের চারজনের কাছ থেকে ৮০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া একটি প্রাইভেট কারও (ঢাকা মেট্রো-গ ২৮-১৩৯৪) আটক করা হয়। গত শুক্রবার দুপুরে চারজনকে আদালতে চালান করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে চট্টগ্রামে জব্বারের বলী খেলায় সামছু বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন দিদার। এরপর তিনি অবসরে যান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD