শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

তিন দিনে ৩৩২ বাংলাদেশি কর্মী সৌদি আরব থেকে ফিরেছেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
তিন দিনে ৩৩২ বাংলাদেশি কর্মী সৌদি আরব থেকে ফিরেছেন।ছবি-সংগ্রহ

জার্মান-বাংলা ডেস্ক:ইকামার (কাজের বৈধ অনুমতিপত্র) মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং কফিল (নিয়োগকর্তা) পরিবর্তনের কারণেই মূলত বাংলাদেশি কর্মীরা আটক হচ্ছেন সৌদি আরবে।

শুক্রবার রাতে ফেরা ব্রাহ্মণবাড়িয়ার মাসুম মিয়ার অভিযোগ, তাঁর ইকামার মেয়াদ আরও আট মাস বাকি আছে। রাস্তা থেকে আটক করে পুলিশ দেশে পাঠিয়ে দিয়েছে। তাঁর অপরাধ কী তিনি জানেন না।

সৌদি আরবের বাংলাদেশ এক কর্মকর্তা জানান, সৌদিতে আসা কর্মীদের কফিল বা কাজ পরিবর্তনের সুযোগ নেই। যে কাজ নিয়ে তাঁরা আসেন, এর বাইরে কিছু করার আইনগত অধিকার নেই তাঁদের। তাই বৈধভাবে আসার পরও অনেকে কাজ পরিবর্তন করার দায়ে অবৈধ হয়ে পড়েন।

নানা কারণে অবৈধ হয়ে পড়া প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত রেখেছে সৌদি আরব। দেশটির পুলিশের হাতে আটক হয়ে এক কাপড়ে ফিরে আসা বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়ছে। সর্বশেষ গত শুক্রবার রাতে দেশে ফিরেছেন ৭৫ বাংলাদেশি কর্মী। এ নিয়ে গত তিন দিনে সৌদি আরব থেকে ফিরেছেন ৩৩২ জন। এ বছর সৌদি আরব থেকে ফিরে আসা বাংলাদেশি কর্মীর সংখ্যা ইতিমধ্যেই ১৮ হাজার ছাড়িয়েছে।মৌলভীবাজারের মো. জুয়েল, ফেনীর মিজবাহ উদ্দিন, গাইবান্ধার মাহাবুব ও সাদিরুল ফিরে এসেছেন সৌদি আরবে যাওয়ার সাত মাসের মধ্যেই। তাঁরা সবাই গড়ে তিন থেকে চার লাখ টাকা খরচ করে সেখানে যান। ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড সূত্র জানায়, এক কাপড়ে ফিরে আসা কর্মীরা নানা কারণে অবৈধ হয়ে পড়েছিলেন। তাঁদের ট্রাভেল পাস (ভ্রমণের বৈধ অনুমতিপত্র) দিয়ে ফিরিয়ে আনা হয়। গত ৩০ অক্টোবর ১৫৩ জন, ৩১ অক্টোবর ১০৪ জন ও ১ নভেম্বর ফিরেছেন ৭৫ জন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD