শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

তালিকা না থাকাই , প্লাজমার জন্য হাহাকার

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: বুধবার, ৩ জুন, ২০২০

বিশ্বের কয়েকটি দেশের মতো বাংলাদেশে কোভিড-১৯ এর চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে থেরাপি। তাই করোনা জয়ীদের প্লাজমা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গত মাসের মাঝামাঝি দেশে করোনা জয়ীদের থেকে প্লাজমা সংগ্রহ শুরু হয়। এরপর প্লাজমা সংক্রান্ত সরকারের কারিগরি কমিটির মাধ্যমে প্লাজমার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়।

করোনা চিকিৎসায় পরীক্ষামূলক প্লাজমার ব্যবহার শুরু হওয়ায় এখন সেই প্লাজমারও তীব্র সংকট দেখা দিয়েছে।

প্লাজমায় রোগী সুস্থ হচ্ছে এমন খবরে করোনায় অসুস্থদের স্বজনেরা সবাই প্লাজমা দিতে চাইছেন মুমূর্ষুদের। কিন্তু চাহিদার দশ শতাংশও মিলছে না। সরকারের কারিগরি কমিটি বলছে, করোনা থেকে যারা সেরে উঠছেন তাদের তালিকা না থাকায় এ তীব্র সংকট।

সবমিলে এ পর্যন্ত সারাদেশে করোনা আক্রান্ত প্রায় ৩০ জনকে বিভিন্ন হাসপাতালে প্লাজমা দেওয়া হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামে এক চিকিৎসক প্লাজমা নেয়ার পর পুরোপুরি সুস্থ হয়েছেন। ঢাকায় প্লাজমা নেওয়া করোনা আক্রান্ত ১০ থেকে ১২ জনের অবস্থা এখন উন্নতির দিকে। বাকিদের অবস্থা স্থিতিশীল।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ার সঙ্গে সঙ্গে প্লাজমার চাহিদাও তীব্র হয়েছে । প্লাজমাদাতার খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যাচ্ছে এমন হাহাকার।

ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এ পর্যন্ত প্রায় চল্লিশ জনের প্লাজমা দেয়ার তথ্য পাওয়া গেছে। প্লাজমাদাতাদের খোঁজে থাকা স্বেচ্ছাসেবী সংগঠণ সন্ধানী বলছে, চাহিদার দশভাগও মিলছে না প্লাজমা। এদিকে, প্লাজমা সংক্রান্ত কারিগরি কমিটির মতে, করোনা পজেটিভ থেকে নেগেটিভ হওয়াদের তালিকা সংরক্ষণও খুব জরুরী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD