জার্মানবাংলা রিপোর্ট: আজ রোববার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ/সমমনা কর্মকর্তাদের চার মাসব্যাপী ৩৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এ সময় সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
আইনমন্ত্রী আরো বলেন, শুধু তারেক রহমানই নন, বিদেশে অবস্থানরত সব অপরাধীদের ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মুসা খালেদে, ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) গোলাম কিবরিয়া, আইন সচিব আবু সালেহ মো. শেখ জহিরুল হক প্রমুখ।