শিরোনাম :
চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক ৪৩ লাখ কৃষকের হাতে যাবে কৃষক কার্ড বাংলাদেশ পুলিশ যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’ ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সম্পাদকীয় : প্রবীণরা বোঝা নন, আমাদের অস্তিত্বের শিকড়

তাপপ্রবাহ মোকাবিলায় ফ্রাঙ্কফুর্টে গৃহহীনদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ‘ক্যুলমোবাইল’

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

তীব্র তাপপ্রবাহের মধ্যে গৃহহীন মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহর কর্তৃপক্ষ। প্রচণ্ড গরম থেকে সাময়িক স্বস্তি দিতে শহরে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ‘ক্যুলমোবাইল’ (Kühlmobile) বা ‘কুলিং বাস’ চালু করা হয়েছে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রাঙ্কফুর্টের উইলি-ব্রান্ট-প্লাৎজ (Willy-Brandt-Platz) এলাকায় আগস্ট মাসের শেষ পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব কুলিং বাস অবস্থান করবে। সেখানে গৃহহীন ব্যক্তিরা কিছু সময় বিশ্রাম নিতে পারবেন এবং তাদের জন্য বিনামূল্যে পানীয় পানি সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।

নগর কর্তৃপক্ষের এ উদ্যোগের লক্ষ্য হলো তীব্র গরমে ঝুঁকিতে থাকা গৃহহীন মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং হিটস্ট্রোকসহ তাপজনিত স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD