একেএম বাবু রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর তানোরে এক অসহায় ভিক্ষুক নারীকে মাঠে মধ্যে একলা পেয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে অত্র উপজেলার তালন্দ ইউপির আড়াদিঘি গ্রামে।সরেজমিন ভুক্তভোগী এবং স্থানীয় সূত্রে জানা গেছে অত্র গ্রামের প্রতিবন্ধি মোস্তফার স্ত্রী গোলাপি ওরফে (কবুতর বানু) (৪০) শুক্রবার গোল্লাপাড়া বাজার হতে প্রতিদিনের ন্যায় ভিক্ষা করে বাড়ি ফেরার পথে মাঠের মধ্যে একলা পেয়ে জালাল উদ্দিন (৪৫) তাকে ধর্ষন করেছে। জানা গেছে ধর্ষক এলাকার মধ্যে অর্থে প্রভাব শালি হওয়ায় তালন্দ ইউপির ৬ নম্বর ওয়ার্ড মেম্বার রুস্তম আলীকে আর্থিক সুবিধা দিয়ে তানোর থানার মোড়ের তথাকথিত এক অফিস কক্ষে ভুক্তভোগীকে মামলা করতে না দিয়ে হুমকি দামকির মাধ্যমে জোর করে কাগজে সই করিয়ে প্রহসনের বিচার করা হয়েছে।
পনের হাজার টাকা সে বিচারে জরিপনা করে ধর্ষক জালাল উদ্দিনকে ধর্ষনের অভিযোগ থেকে কথাকথিত বিচারকেরা ছাড় দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ধর্ষিতা নারী গোলাপি জার্মান বাংলা নিউজ কে এসব কথা বলেন। এদিকে ধর্ষিতার মা ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের নেত্রী তিনি বিচারের জন্য রাজশাহী জেলা অাওয়ামীলীগের সভাপতি তানোর গোদাগাড়ীর সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরী, জেলা প্রশাসক, এসপি মহোদয় সহ প্রশাসনের উচ্চ মহলের কাছে সুষ্ঠ বিচারের দাবী করেন। অপরদিকে ধর্ষিতার বিষয়ে এক প্রতিবেশি ব্যক্তি এরা যা বললো সব গুলো সঠিক তিনি বলেন এদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে বিচার হওয়া দরকার। রুস্তম মেম্বার জানান তিনি কোন বিচার করেননি। ধর্ষক জালালের বাড়িতে গেলে সাংবাদিকদের দেখে পালিয়ে যায়। তানোর থানার ওসি খায়রুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন কেও অভিযোগ দেয়নি, অভিযোগ পাইলে ব্যবস্থা নেওয়া হবে।