শিরোনাম :
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’ ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব, স্পেনে প্রথম জাতীয় জরুরি অবস্থা দক্ষিণ চীন সাগরে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ চীন-আসিয়ান বৈঠকে চার দফা সহযোগিতা প্রস্তাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, সরকারের সঙ্গে বৈঠকের আগে সিজেপির কঠোর বার্তা কুয়েত ও কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার দাবি বর্ণাঢ্য শোভাযাত্রায় শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১৩৭

ঢালাওভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করা ঠিক হবে না: মোহাম্মদ ফরাসউদ্দীন

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন বলেছেন, ‘দেশের অর্থ পাচার করে বিদেশে নিয়েছে এরকম ১০/১২টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিহ্নিত করেছে সরকার। এসব কুলাঙ্গারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে ঢালাওভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করা ঠিক হবে না। তাতে ব্যাংক ব্যবস্থার প্রতি এক ধরনের আস্থাহীনতা তৈরি হবে।’

আজ মঙ্গলবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসিক সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা, ব্যাংক একীভূতকরণসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

ফরাসউদ্দীন বলেন, এই সরকার অনেক ভালো-ভালো কাজ করছে। সবার উচিৎ এসব কাজে উৎসাহ দেওয়া। অতি সম্প্রতি দেশে অনেক দুর্নীতি হয়েছে, তবে হতাশ হওয়ার কিছু নেই। বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতির মাধ্যমে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে হবে। দেশের অর্থপাচারকারী কুলাঙ্গারদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। তবে কারও স্ত্রী-সন্তান যদি খারাপ কিছু না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঠিক হবে না।

তিনি বলেন, রাজনীতি ও অর্থনৈতিক ব্যক্তি এক হয়ে গেলে দেশের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ১৯৭২ সালে ৯ বিলিয়ন ডলারের অর্থনীতি আজ কতো বড় হয়েছে। মাথাপিছু আয় অনেক বেড়েছে। তবে দেশের অল্প কিছু মানুষের হাতে টাকা। যে কারণে স্বাধীনতার ৫৪ বছরেও ৪০ লাখ মানুষ কর দেয়। প্রতিবছর করদাতা  সংখ্যা ২০ লাখ করে বাড়াতে হবে। তাহলে আর একই ব্যক্তির ওপর অনেক চাপ তৈরি হবে না।

সাবেক এ গভর্নর বলেন, দেশকে আরও এগিয়ে নিতে হলে সিএমএসএমই খাতে জোর দিতে হবে। তাদের কম সুদের ঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তখন সমাজের বৈষম্য কমবে। আবার কর্মসংস্থান সৃষ্টি হয়ে বেকারত্ব কমে আসবে।

তিনি বলেন, ব্যাংক খাতের প্রতি আস্থা বাড়াতে তার পরামর্শ হলো-১০ লাখ টাকা পর্যন্ত বীমার আওতায় আনতে হবে। একই সাথে দুনীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD