শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

ঢাকা শিশু হাসপাতালসহ দেশের  ৫ স্থানে দুদকের অভিযান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:ঢাকা শিশু হাসপাতালের বিভিন্ন অনিয়ম, ঘুষ ও হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রাউফুল ইসলামের নেতৃত্বে  এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম উক্ত হাসপাতালের ডাক্তাররা হাসপাতালে যথানিয়মে উপস্থিত হন না এরূপ প্রমাণ পায়। টিম মে-জুন মাসের বায়োমেট্রিক হাজিরা খতিয়ে দেখে এবং একজন একজন চিকিৎসক দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন মর্মে জানতে পারে। এছাড়াও আরও কয়েকজন ডাক্তার সঠিকভাবে হাসপাতাল উপস্থিত হননি এরূপ প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে হাসপাতালের পরিচালক-কে পরামর্শ প্রদান করে দুদক টিম।

দুদক টিম আরও জানতে পারে, হাসপাতালের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার বিভিন্ন অনিয়মের বিষয়ে একটি প্রশাসনিক তদন্ত প্রতিবেদন ব্যবস্থাপনা বোর্ডের নিকট কিছু সুপারিশসহ দাখিল করা হয়েছিল, কিন্তু অদ্যাবধি সেই সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দুদক টিম অবিলম্বে উক্ত রিপোর্টের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণে হাসপাতালের পরিচালককে পরামর্শ প্রদান করে।
এদিকে রাজউকের অনুমোদনবিহীন নকশা অনুসারে ভবন নির্মাণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত এক অভিযোগের প্রেক্ষিতে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদ কালামের নেতৃত্বে রাজউক কর্মকর্তাদের সমন্বয়ে রাজধানীর আদাবরে আজ এ অভিযান পরিচালিত হয়। যথানিয়মে পরিমাপ করে উত্তর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির  রোড নম্বর ৬-এর একটি বাড়ি-তে অনুমোদিত নকশার বাইরে বেশ কিছু অংশ নির্মিত হয়েছে মর্মে প্রমাণ পায় সমন্বিত টিম। তৎপ্রেক্ষিতে ৫ জুলাই ২০১৯ খ্রি. এর ভিতরে উক্ত ভবনের বর্ধিতাংশ অপসারণে নোটিশ প্রদান করে রাজউক।

এছাড়াও উক্ত নির্মানাধীন ভবনের মালিক শিক্ষা মন্ত্রণালয়ের একজন এমএলএসএস বিপুল পরিমাণ অর্থের মালিক হয়ে অবৈধভাবে এ বাড়িটি নির্মাণ করেছেন এরূপ তথ্য পাওয়ায় তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করার অনুমতি চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করেছে এনফোর্সমেন্ট টিম।
চট্টগ্রামে পাসপোর্ট অফিসে হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর একটি এনফোর্সমেন্ট টিম আঞ্চলিক পাসপোর্ট অফিস, পাঁচলাইশে আজ এ অভিযান পরিচালনা করে।

সরেজমিন অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পরিলক্ষিত হয়। দুদক টিম জানতে পারে, সাধারণ জনগণ যথাযথভাবে পাসপোর্টের ফরম পূরণ করে জমা দিতে গেলেও পাসপোর্ট অফিসের লোকজন তা জমা নেয় না, অথচ বিভিন্ন অজুহাতে হয়রানি করতে থাকেন। কিন্তু দালালের মাধ্যমে আবেদন করা হলে এ ধরণের হয়রানির স্বীকার হতে হয় না মর্মে জানা যায়। দালালদের দৌরাত্ম এবং সাধারণ সেবা গ্রহীতাগণের হয়রানি অপসারণে পাসপোর্ট কর্তৃপক্ষকে সুপারিশ প্রদান করে দুদক টিম।

এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি চাল ক্রয়ে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইল-এর একটি টিম আজ মির্জাপুরে এ অভিযান পরিচালনা করে। সরেজমিন অভিযানে দুদক টিম জানতে পারে, উক্ত এলাকায় দুটি রাইস মিল বন্ধ থাকা সত্বেও তাদের নিকট হতে চাল ক্রয়ের দেখিয়ে অনৈতিকভাবে অবৈধ অর্থ আয় করা হচ্ছে। এ অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সুপারিশ করে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করেছে এনফোর্সমেন্ট টিম।
এদিকে কুষ্টিয়ায় দুইটি মহাসড়কের বেশ কিছু জায়গায় সংস্কারে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক টিম। সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার একটি টিম আজ এ অভিযান পরিচালনা করে। উক্ত সড়কে নির্মাণকাজে ব্যাপক অনিয়মের বিষয়ে প্রথমিকভাবে অবহিত হয়ে অবিলম্বে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশনা দেয় দুদক টিম।

এদিকে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করে করার অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণে উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর; ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক ঈদের চাল বিতরণের জন্য কার্ড প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ খতিয়ে দেখতে উপজেলা নির্বাহী অফিসার, রূপসা, খুলনা; ঘুষ গ্রহণের মাধ্যমে বিদ্যালয় অবৈধ নিয়োগ প্রদানের অভিযোগ খতিয়ে দেখতে উপজেলা নির্বাহী অফিসার, মহেশপুর, ঝিনাইদহ; সরকারি গুদামে চাল প্রদানের প্রত্যয়নদানে অনিয়মের অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণে উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদপুর, মাগুরা এবং সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে গৃহনির্মাণের অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণে উপজেলা নির্বাহী অফিসার, চৌদ্দগ্রাম, কুমিল্লা-এর নিকট পত্র প্রেরণ করেছে দুদক এনফোর্সমেন্ট ইউনিট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD