শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ঢাকা ওয়াসাকে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের পরামর্শ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
ফায়ার হাইড্রেন্ট

জার্মান-বাংলা ডেস্ক:আগুন নেভানোর কাজে পানির প্রাপ্যতা সহজ করতে রাজধানীতে প্রয়োজনীয়সংখ্যক ফায়ার হাইড্রেন্ট (অগ্নিনির্বাপণকাজে ব্যবহৃত বিশেষ পানিকল) স্থাপন করার জন্য ঢাকা ওয়াসাকে ব্যবস্থা নিতে বলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ পরামর্শ দেওয়া হয়। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ফায়ার হাইড্রেন্ট হলো পানি সংরক্ষণাগারের সঙ্গে সংযুক্ত বিশেষ পানিকল। সাধারণত রাস্তার ধারে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হয়। এই কলের সঙ্গে নল যুক্ত করে ফায়ার সার্ভিসের কর্মীরা সরাসরি এই পানি আগুন নেভানোর কাজে ব্যবহার করতে পারেন।বৈঠক সূত্র জানায়, গতকাল সংসদীয় কমিটির বৈঠকে বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর পর পানির উৎস খুঁজে পেতে বেগ পেতে হয়। এর পরিপ্রেক্ষিতে অন্যান্য দেশের উদাহরণ টেনে রাজধানীতে প্রয়োজনীয়সংখ্যক ফায়ার হাইড্রেন্ট স্থাপনের পরামর্শ দেওয়া হয়।বৈঠকে গত পাঁচ বছরে ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত টিআর, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), ব্রিজ/কালভার্ট নির্মাণ, ত্রাণসামগ্রী ক্রয়, বিতরণ ও বিশেষ বরাদ্দ পরীক্ষা নিরীক্ষার জন্য একটি উপকমিটি গঠন করা হয়। বিরোধী দলের সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীকে এই কমিটির আহবায়ক করা হয়েছে।

সংসদীয় কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য প্রতিমন্ত্রী এনামুর রহমান, পঞ্চানন বিশ্বাস, আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী, মাসুদ উদ্দিন চৌধুরী ও কাজী কানিজ সুলতানা বৈঠকে অংশ নেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD