শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

ডিবির হাতে ছয় রাউন্ড গুলি ও রিভলভারসহ আটক দুই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২ অক্টোবর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোস্তাফিজার রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিমের অভিযানে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ বাজারের পাশে গাছাবাড়ি গ্রাম থেকে মজনু ও গাদু নামের দুই রোড ডাকাতকে ছয় রাউন্ড তাজাগুলি ও চাইনিজ রিভলভারসহ আটক করেছে। আজ ২ অক্টোবর বুধবার বিকেলে মানিকগঞ্জের গাছাবাড়ি গ্রামের মজনুর মায়ের ঘরের ভেতরের মাছার নীচে মাটির ভেতরে পলিথিন দিয়ে মুড়ে পুতে রাখা অবস্থায় গুলি ভর্তি রিভলভারটি ডাকাত মজনু সবার সামনেই বের করে।

এব্যাপারে ডিবির ইন্সপেক্টর মোস্তাফিজার রহমান জানান, বেশ কয়েকবছর ধরে সাঘাটা উপজেলার গাছাবাড়ি গ্রামের মৃত মোসলেমের পুত্র মজনু ও অনন্তুপুর গ্রামের মোকলেছের পুত্র মোহাব্বত আলী গাদু গোবিন্দগঞ্জ ও সাঘাটা এবং বোনারপাড়া রোডে বিভিন্ন সময়ে যানবাহন আটকিয়ে মাথায় রিভলভার ঠেকিয়ে যাত্রী, ব্যবসায়ী পথচারিদের সর্বস্ব লুট করে নিতো। সেই সুত্র ধরেই দীর্ঘদিন থেকে তাদের আটকের চেষ্টা করা হয়। কিন্তু তারা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি। আজ তাদের গোবিন্দগঞ্জের ফাঁসিতলা থেকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তাদের বাড়িতে মাটির নিচে পিস্তুল লুকিয়ে রেখেছে। পরে তাদের মানিকগঞ্জের গাছাবাড়ি গ্রামে নিয়ে আসলে মজনুর বাড়িতে তার মায়ের শয়ন ঘরের ভেতরে মাছার নীচে পুতে রাখা রিভলবারটি গুলিভর্তি অবস্থায় বের করে।

রিভলভারসহ মজনু ও গাদু দুই ডাকাত আটকের কথা শোনার পর এলাকায় জনমনে স্বস্তির ফিরে এসেছে। তারা বলছেন, ওই দুইজন কথায় কথায় বলতো বেশি বাড়াবাড়ি করলে গুলি করে ফুটা করে দিবো। তাদের ভয়ে আমরা কোন কথা বলতে পারতামনা। তারাও তাদের শাস্তি দাবি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD