শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ট্রেনে ঢাকায় ফিরছে কম, যাচ্ছে বেশি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন হয়ে রাজধানী শহরে এখনও কম সংখ্যক মানুষ ফিরছেন। সেই তুলনায় অধিকাংশ মানুষ ঢাকা ত্যাগ করছেন। ঈদ উপলক্ষ্যে সরকারি-বেসরকারি ছুটি আরও ২ দিন আছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ঈদের চতুর্থ দিন ও ট্রেনে ফিরতি যাত্রার প্রথম দিন ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্ল্যাটফর্মগুলোর বেঞ্চে অনেক যাত্রী অপেক্ষা করছেন নির্ধারিত ট্রেনের জন্য। অপরদিকে বিভিন্ন গন্তব্য থেকে আসা ট্রেনগুলো অনেকটা ফাঁকাই ছিল। ট্রেনগুলো যথা নিয়মেই যাতায়াত করছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা যাচ্ছেন তারা ঈদের ভিড় ঠেলে যেতে পারেননি। ফলে এখন স্বচ্ছন্দে যাচ্ছেন। আর ফিরতি যাত্রীরা বলছেন, ভিড় হওয়ার আগেই ঢাকায় ফিরছেন তারা।

তারাকান্দি থেকে ফিরতি যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রী নাবিল হাসান বলেন, আগামীকালও ছুটি আছে। ঢাকায় একটা দিন বিশ্রাম করে তারপর অফিস শুরু করবো। অফিস শুরুর আগের দিন আসলে সব অগোছালো লাগে। এজন্য আজ ফেরত আসা। বাড়িতে পরিবারের সঙ্গেও খুব ভালো সময় কেটেছে।

তিনি আরও বলেন, আজ ট্রেনের যাত্রীর চাপ কমই ছিল। ট্রেনে উঠতে ও বিরতি স্টেশনগুলো থেকে কমই যাত্রী ট্রেনে উঠেছে। খুব আরাম করে আসা গেছে।

পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী আশরাফুন নাহার মিম বলেন, ছোট বাচ্চা নিয়ে ঈদের আগে ভিড় ঠেলে বাড়ি যাওয়া সম্ভব হয়নি। ফলে আজ যাচ্ছি। এখন খুব রিলাক্সে যাওয়া যাচ্ছে। ওই সময় তো ট্রেনের ভেতর পা রাখারও জায়গা পাওয়া যায় না।

স্টেশনের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে ১২টি আন্তঃনগর ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। আর বেশকিছু রাতের ট্রেন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে।
‌

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD