শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি লোকসান কমিয়ে রেলকে লাভজনক করতে সংসদীয় কমিটির সুপারিশ  বন্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

ট্রাক চাকায় প্রাণ গেল স্কুল ছাত্রের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ জুন, ২০১৯

সিরাজগঞ্জ  প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলমাঠে ড্রাইভিং শেখার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারুফ হোসেন (৯) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১২ টার দিকে উপজেলার পাগলা বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মারুফ বোয়ালিয়া উত্তরপাড়া এলাকার শাহাদাৎ হোসেনের ছেলে ও ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, বোয়ালিয়া চান্দেরপাড়া গ্রামের আরিফুল নামে এক ট্রাক হেলপার একা একাই ওই স্কুলমাঠে ট্রাক ড্রাইভিং শিখছিলেন। এ সময় মাঠে খেলতে থাকা ছাত্র মারুফকে পেছন থেকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে পৌছে ওই ট্রাকটিকে আটক করা হয় । তবে হেলপার আরিফুল পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান ও পৌর মেয়র নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার ও মেয়রের পক্ষ থেকে ৫ হাজার টাকা অনুদান দেয়া হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD