এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাক-ক্রেন মুখোমুখি সংঘর্ষে হোসেন আলী (৩০) নামে ক্রেন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
নিহত হোসেন আলী কক্সবাজারের মহেশখালী উপজেলার দীন মোহাম্মদের ছেলে। শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এস আই) জাহাঙ্গীর আলম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ক্রেনটি ওই এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ক্রেন চালক হোসেন আলীসহ চার জন আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই হোসেন আলী মারা যান।
আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানা গেছে