শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

টেকনাফে মাদক পাচারকারী দুগ্রুপের সংঘর্ষ, নিহত ২

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯

ফয়সাল চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মাদক পাচারকারী দু’গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুই ইয়াবা কারবারী নিহত হয়েছে। আজ রোববার (২৮ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৬ হাজার ইয়াবা, দেশীয় তৈরী দুইটি এলজি ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলো টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী মিনাবাজার এলাকার ফরিদ আলমের ছেলে দেলোয়ার হোসেন রুবেল (২৫) ও একই এলাকার সফর আলীর ছেলে মোহাম্মদ রফিক (৪০)। নিহতরা চিহ্নীত ইয়াবা কারবারী ও সন্ত্রাসী।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ভোর রাতে মাদক কারবারী ও সন্ত্রাসীদরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গলেে ঘটনাস্থল তল্লাশী করে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। গুলিবিদ্ধদরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এসময় ঘটনাস্থল থেকে ৬ হাজার ইয়াবা, দেশীয় তৈরী দুইটি এলজি ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহতদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি জানান নিহত দেলোয়ার হোসেন রুবেল ও মোহাম্মদ রফিক চিহ্নিত সন্ত্রাসী ও ইয়াবা কারবারী। তাদের বিরুদ্ধে ইয়াবা, মানবপাচার ও সড়ক ডাকাতির অভিযোগে ৪টি করে মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রাতে সংঘর্ষ হয় এবং গোলাগুলিতে তারা নিহত হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD