শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে ১ হেক্টর বনভূমি জবরদখলমুক্ত, সাভারে ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাঁটুভাঙ্গা বিটে যৌথ অভিযানে ১ হেক্টর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। আজ ২৬ ডিসেম্বর জেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, বন বিভাগ ও পুলিশ এ অভিযান পরিচালনা করে। জবরদখলমুক্ত হওয়া ভূমির বাজারমূল্য প্রায় ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানে ৭টি অবৈধ ঘর ও ২টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। বনভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অপরদিকে, পরিবেশ অধিদপ্তর আজ সাভারের আশুলিয়ার চারিগ্রামে দুটি অবৈধ সীসা কারখানা বন্ধ করে মালামাল জব্দ করেছে। একই দিনে সাভারের সাদুল্লাপুর এলাকায় মেসার্স রিপন ব্রিক্সে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও, মোহাম্মদপুরে বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্টে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রাখার অপরাধে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD