হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি :আজ শুক্রবার রাতে গাজীপুর মহানগরের টঙ্গীর জাভান হোটেলে অভিযান চালিয়ে ৬ পুরুষ ও ১২ মহিলাকে অসামাজিক কার্য-কলাপের অভিযোগে আটক করা হয়।আটককৃতদের নিকট হতে ৩৩ বোতল বিদেশী মদ,৬০ ক্যান বিয়ার ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।হোটেলে উশৃংখল ও বিপদগামী নারী পুরুষ অবৈধ মেলামেশা সহ উচ্চস্বরে নাচগান করছিলো ।
জিএমপি গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ কামাল হোসেন অভিযান পরিচালনা করেন।